Site icon changetv.press

কাশ্মীর সীমান্তে অস্ত্র পাঠাচ্ছে পাকিস্তান

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। সব শেষ কাশ্মীর সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের সামরিক ঘাঁটিতে অস্ত্র পাঠানো হচ্ছে বলে দাবি করেছে ভারত।

পাকিস্তানের সামরিক বাহিনী লাদাখে ভারত সীমান্তবর্তী বিমান ঘাঁটি স্ক্যারদুতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে খবরে দাবি করা হয়েছে যে, বিমান অভিযানের সঙ্গে জড়িত সামরিক সরঞ্জাম এ ঘাঁটিতে পাঠাচ্ছে পাকিস্তান।

ভারতীয় সূত্রগুলো মনে করছে, এরপর হয়ত এ ঘাঁটিতে জেএফ-১৭ যুদ্ধ বিমান মোতায়েন করবে পাকিস্তান।

খবরে আরও বলা হয়েছে পাক সামরিক এবং বিমান বাহিনীর একযোগে যুদ্ধ মহড়া চালানোর লক্ষ্যকে সামনে রেখে এ জাতীয় মোতায়েন করছে।

(43)

Exit mobile version