Site icon changetv.press

কাশ্মীরে ২৭০০ গণকবরের খোঁজ

ভারত অধিকৃত কাশ্মীরে ২৭০০ গণকবরের খোঁজ পেয়েছে বলে দাবি করেছে ইন্টারন্যাশনাল পিপলস ট্রাইব্যুনাল অন হিউম্যান রাইটস অ্যান্ড জাস্টিস নামের একটি মানবাধিকার সংস্থা।

বৃহস্পতিবার (৩ অক্টোবার) ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, দুই হাজার ৭০০ অজ্ঞাত, অশনাক্ত গণকবরে দুই হাজার ৯০০ মরদেহ রয়েছে। উত্তর কাশ্মীরের বান্দিপোরা, বারামুল্লা ও খোপওয়ারা জেলার ৫৫টি গ্রামে এসব কবর রয়েছে।

সংস্থাটির দাবি, ৮৭ দশমিক ৯ শতাংশ মরদেহ নামহীন। তারা এ ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশন ও রাজ্য মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে।

(8)

Exit mobile version