জন্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহকে মুক্তি দিয়েছে নরেন্দ্র মোদির সরকার। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করেছে। প্রায় ৬ মাসের বেশি সময় ধরে আটক থাকার পর ফারুক আবদুল্লাকে মুক্তি দেওয়ার ঘোষণা করা হল।
তাকে ভারতের জননিরাপত্তা আইন বা পিএসএর অধীনে বন্দি রাখা হয়েছিল। জননিরাপত্তা আইন অনুসারে, কোনও ব্যক্তিকে বিনা বিচারে দুই বছর পর্যন্ত আটকে রাখা যায়। ৮৩ বছর বয়সী ফারুক আবদুল্লার পাশাপাশি গত বছরের ৫ অগাস্ট থেকে আটক করে রাখা হয়েছে তাঁর ছেলে ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি সহ বহু নেতাকে।
জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ করে সেখানকার বিশেষ মর্যাদা শেষের কথা যখন ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার তখনই নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে ওই রাজনৈতিক নেতাদের আটক করে রাখা হয়। সেই সময় কাশ্মীর জুড়ে জারি করা হয় প্রচুর নিষেধাজ্ঞাও।
সুত্রঃ এনডিটিভি
(9)

