Site icon changetv.press

কাশ্মীরি জনগণের প্রতি সংহতি প্রকাশ করবে পাকিস্তান

ভারত সরকার কর্তৃক কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি পাকিস্তান সরকার। দেশটিতে এখনো চলছে প্রতিবাদ। এবার কাশ্মীর আওয়ার পালনের ডাক দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক টুইটার বার্তায় এ আহ্বান জানিয়েছেন ইমরান খান। জম্মু-কাশ্মীরিদের সঙ্গে সংহতি জানিয়ে দেশজুড়ে শুক্রবার ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সংহতি অনুষ্ঠিত হবে।

ইমরান খান বলেন, আমি চাই আগামীকাল দুপুর ১২ থেকে সাড়ে ১২টা পর্যন্ত সব পাকিস্তানি বেরিয়ে আসুক কাশ্মীরি জনগণের জন্য সংহতি প্রকাশ করতে।

তিনি আহ্বান জানিয়ে বলেন, আমরা কাশ্মীরি জনগণকে শক্তিশালী বার্তা দিতে চাই আমাদের জাতি অটলভাবে তাদের পেছনে রয়েছে। আমি পুরো পাকিস্তানিদের বলছি, কাশ্মীরি জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে আগামীকাল আধাঘণ্টার জন্য সড়কে বেরিয়ে আসুন সব কাজ বন্ধ রেখে ।

(9)

Exit mobile version