Site icon changetv.press

কাশ্মীরি এক শিক্ষার্থীকে মহিলাদের পোশাক পরিয়ে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর

কাশ্মীরি এক শিক্ষার্থীকে মহিলাদের পোশাক পরিয়ে বেধড়ক পেটাচ্ছে কিছু জনতা! এমনই একটি ভিডিও ভাইরাল হতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। রাজস্থানের আলওয়ার জেলা থেকে ভিডিওটি প্রকাশ পায়।জানা গেছে, ওই যুবকের নাম মীর ফয়েজ। সে অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী।

ফয়েজের বড় ভাই ফয়সাল দ্য কুইন্টকে বিষয়টি জানান। দিল্লিতে কর্মরত ফয়সাল জানিয়েছেন, ফয়েজ নিমরানার বাজারে কিছু কিনতে যায়। এসময় তিন ছেলে তাকে থামিয়ে মোটরসাইকেলে জোর করে বসিয়ে দেই। তারপর তাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে মহিলাদের পোশাক পরতে বাধ্য করে।এর পরে মহিলার পোশাকেই বাজারে ঘোরাঘুরি করতে বলা হয় ফয়েজকে।

না ঘুরলে খুনের হুমকিও প্রদান করা হয় তাকে। ফয়েজ একটি এটিএমে ঢুকে কাপড় বদলানোর চেষ্টা করলেও তিনি রেহাই পাননি। এটিএম থেকে বের হওয়ার সাথে সাথে জনতা তাকে ধরে এবং খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে ফয়েজ। পুলিশ পাল্টা ফয়েজকে রাতভর তালাবন্ধে রাখে।

পুলিশ জানিয়েছে, ফয়েজের মেডিক্যাল পরীক্ষা করা হয় এর আগে এলাকায় শিশু চোরের বিচরণের গুজব ছড়িয়ে পড়েছিল। তবে উপ-পরিদর্শক লক্ষ্মণ সিং বলেছেন, শিশু চোর হিসাবে ফয়েজকে মারধর করা হয়নি।

(33)

Exit mobile version