Site icon changetv.press

কাশিমপুর কারাগার থেকে কয়েদি ‘উধাও’

কাশিমপুর-২ কারাগারের কয়েদি আবু বকর সিদ্দিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় কারাগার লকআপের পর থেকে রাত সাড়ে ১২টা পযর্ন্ত অনেক খোজাঁখুজি করেও কারাগারের ভেতরে কোথাও তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন কারাগারের একজন উধ্বর্তন কমর্কতা।

কাশিমপুর কারাগার সূত্রে জানা গেছে, আবু বকর সিদ্দিকের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চণ্ডীপুরে।

কাশিমপুর কারাগারের একজন কমর্কতা জানান, কাশিমপুর অনেক বড় কারাগার। কোথাও লুকিয়ে থাকতে পারে। এর আগেও একবার ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায় তিনি সেল এলাকায় সেফটি ট্যাংকির ভেতরে লুকিয়ে আত্মগোপন করেছিলেন। অনেক খোঁজাখুজি শেষে পরদিন তাঁকে একটি ট্যাংকির ভেতর থেকে উদ্ধার করা হয়। এবারও তা হতে পারে।

উল্লেখ্য, আবু বকর সিদ্দিক ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে এসেছিলেন ফাঁসির আসামি হিসেবে। ২০১২ সালের ২৭ জুলাই তাঁর সাজা সংশোধন করে তাঁকে যাবজ্জীবন দেওয়া হয়।

(0)

Exit mobile version