Site icon changetv.press

কাল রাজধানীতে বিএনপির সমাবেশ

আগামীকাল দুপুর ২টায় খালেদা জিয়ার কারাবর্ষপূর্তি ও মুক্তির দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে  রাজধানীতে সমাবেশ করবে বিএনপি ।

দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, আগামীকাল বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি ।

গত ৫ ফেব্রুয়ারি সমাবেশের অনুমতি নিতে ডিমএমপি কমিশনারের কার্যালয়ে যান বিএনপির একটি প্রতিনিধি দল । প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ এবং সেলিমুজ্জামান সেলিম ।

(11)

Exit mobile version