Site icon changetv.press

কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নওয়াজ শরীফ

কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে লাহোরের এনএবি ডিটেনশন সেন্টার (কারাগার) থেকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

নওয়াজ শরিফের ব্যক্তিগত চিকিৎসক ডা. আদনান খান বলেন, সোমবার সন্ধ্যা থেকেই সাবেক এ প্রধানমন্ত্রীর অবস্থা বেশ খারাপ ছিল। তখন থেকেই দেশটির তেহরিক-ই-ইনসাফ শাসিত সরকারকে অনুরোধ করে আসছি নওয়াজ শরিফকে হাসপাতলে ভর্তি করার।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর সুচিকিৎ‌সার দাবি জানিয়ে তার দলের কর্মীরা রাতেই লাহোরে এনএবি অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। মূল গেটের বাইরে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। নওয়াজ শরিফের ডেঙ্গু পরীক্ষা করা হয়। রেজাল্ট নেগেটিভ এসেছে। তবে তার প্লাটিলেট অস্বাভাবিক রকম কমে গেছে।

সূত্র : দ্যা ডন, এনডিটিভি

(5)

Exit mobile version