লেখক মোশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা।
তাদের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়, ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স, পাহাড়ী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা প্রমুখ, ছাত্র ইউনিয়নের রাগীব নাইম প্রমুখ।
আল কাদেরী জয় বলেন, লেখক মোশতাক আহমেদ সাধারণভাবে মৃত্যুবরণ করেননি। এই সরকারের কারণে তিনি তিলে তিলে মারা গেছেন। আমরা অবিলম্বে মুশতাক আহমেদের খুনের বিচার চাই।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহির শাহরিয়ার রেজা বলেন, আওয়ামী লীগ সরকার আসার পর থেকে ক্রস ফায়ার, গুম, খুনের সংখ্যা বেড়েছে বহুগুণ। বেড়েছে বিচার বহির্ভূত হত্যা।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে মুশতাক আহমেদ কাশিমপুর কারাগারে মারা যান। তিনি র্যাবের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক ছিলেন। গত বছরের মে মাস থেকে গুরুতর অসুস্থ মুশতাক আহমেদ কারাবন্দী ছিলেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর।
(0)

