Site icon changetv.press

কাবুল বিমানবন্দরে রকেট হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে রকেট উড়তে দেখা গেছে। নামপ্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে একথা জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বলা হয়েছে, অন্তত পাঁচটি রকেট কাবুল বিমানবন্দর লক্ষ্য করে ছোঁড়া হয়। তবে মিসাইল প্রতিরক্ষা সিস্টেম সেগুলো ধ্বংস করে দেয়। সোমবার (৩০ আগস্ট) স্থানীয় সময় দিনের শুরুর দিকে এসব ঘটে।

প্রতিবেদনে বলা হয়, ওই মার্কিন কর্মকর্তা বলেন, প্রাথমিক রিপোর্টে কোনো মার্কিন হতাহতের ইঙ্গিত পাওয়া যায়নি, কিন্তু সেই তথ্য পরিবর্তন হতে পারে। এর আগে, রবিবার জঙ্গিগোষ্ঠী আইএসকে এর সন্দেহজনক সদস্যদের লক্ষ্য করে মার্কিনীরা হামলা চালায়। খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের বিদেশি প্রতিনিধি ইদ্রিস আলি বলেছেন, তাকে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যে, কাবুলে যুক্তরাষ্ট্র সামরিক হামলা অব্যাহত রেখেছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, কাবুল বিমানবন্দরে হামলার উদ্দেশে গাড়িতে করে আত্মঘাতী বোমা নিয়ে যাচ্ছিল আইএসকের সদস্যরা। সেটিকে লক্ষ্য করে ড্রোন থেকে মিসাইল হামলা চালানো হয়েছে।

(0)

Exit mobile version