কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে স্থানীয় সময় আজ রোববার সাতজন আফগান মারা গেছেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাঁরা সবাই আফগানিস্তান থেকে পালাতে বিমানবন্দরের বাইরে ভিড় জমান। হুড়োহুড়িতে তাঁদের মৃত্যু হয়। খবর বিবিসির।
রয়টার্সের খবরে জানা যায়, প্রত্যক্ষদর্শীরা বলছেন, আজ সকাল থেকে বিমানবন্দরের বাইরে নতুন বিধিনিষেধ চালু করেছে তালেবান। বিমানবন্দরের প্রধান ফটকের বাইরে মানুষকে লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। বিমানবন্দরের বাইরে ভিড় জমতে দেওয়া হচ্ছে না। তবে ভোর থেকে বিমানবন্দরের বাইরে লম্বা লাইন শুরু হয়ে যায়। দুপুর হতে না হতেই হুড়োহুড়িতে এই প্রাণহানির ঘটনা ঘটল।
(0)
