Site icon changetv.press

কাবুলে মসজিদে রক্তক্ষয়ী হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের বাইরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে আইএস। আইএসের প্রচারণার মাধ্যম ‘আমাক’-এ দাবি করা হয়, তাদের এক আত্মঘাতী বোমা হামলাকারী কাবুলের মসজিদের কাছে হামলা চালান। খবর এএফপির।
রোববার বিকেলে কাবুলের একটি মসজিদের কাছে ওই আত্মঘাতী বোমা হামলায় পাঁচ জন নিহত হয়েছেন বলে খবর আসে গণমাধ্যমে।
এর আগে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এএফপিকে বলেছেন, এই হামলার পেছনে আইএস সমর্থিত কোনো গ্রুপই জড়িত।
তালেবানের ক্ষমতা দখলের সাত সপ্তাহ কেটে গেছে ইতোমধ্যে। অন্তর্র্বতীকালীন সরকার গঠনের পর এখন তাদের জন্য বড় হুমকি আইএস। আইএস-খোরাসান ক্রমেই বড় হুমকি হয়ে উঠছে তালেবানের জন্য। আফগানিস্তানের সীমান্ত এলাকায় তারা প্রায়ই তালেবানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। সূত্র : এএফপি

(0)

Exit mobile version