তালিবান আফগানিস্তান নিয়ন্ত্রণ নেয়ার পর কাবুল বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু করার বিষয়ে আলোচনার জন্য কারিগরি দল নিয়ে কাতারের একটি বিমান গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) কাবুলে অবতরণ করেছে বলে এ বিষয়ে অবগত একটি সুত্র জানায়।
এএফপি জানায়, কারিগরি সহায়তা প্রদানের বিষয়ে কোনো চূড়ান্ত চুক্তি না হলেও কাতারের কারিগরি দল অন্য পক্ষের অনুরোধের ভিত্তিতে এই আলোচনা শুরু করেছে। নিরাপত্তা এবং পরিচালনা পর্যায়ে এখনো আলোচনা চলছে বলেও সূত্রটি জানায়।
সূত্র জানিয়েছে, কাবুল বিমানবন্দরের অবস্থা খুবই খারাপ। বিমান বন্দরের বেশিরভাগ মুল অবকাঠামোর অবনতি ঘটেছে কিংবা ধ্বংস হয়েছে। সূত্র : ভয়েস অব আমেরিকা
(0)

