রাঙামাটির কাপ্তাইয়ে কেপিএম এলাকায় পাহাড় ধসে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- সূর্য সেন মল্লিক (৩), তাহমিনা আক্তার (২৫)। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করেছেন।
রাঙামাটি আবহাওয়া পর্যাবেক্ষণ কেন্দ্রের তথ্য মোতাবেক, ৭ জুলাই সকাল ৬টা থেকে ৮ জুলাই সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৭০ মিলিমিটির বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে রাঙামাটিতে গতকাল সন্ধ্যা থেকে হালকা ও মাঝারি ধরনের থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে করে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। তাই পাহাড়ের পাদদেশে ঝূঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিজ দায়িত্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ জানিয়ে শহরজুড়ে মাইকিং করছে রাঙামাটি জেলা প্রশাসন।
(3)
