নোয়াখালী বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
তিনি স্ট্যাটাসে উল্লেখ করেন, আমি শারীরিক, মানসিক ও আর্থিক কারণে বিপর্যস্ত। তাই দলের কোনো ধরনের দায়িত্ব পালন করা সম্ভব নয়, এজন্য দলের দায়িত্ব থেকে পদত্যাগ করলাম। যথাযথ কর্তৃপক্ষকে পদত্যাগপত্র পেশ করব।
এ বিষয়ে তার সাথে যোগাযোগ করলে তিনি স্ট্যাটাসের সত্যতা নিশ্চিত করে বলেন, আমি মানসিকভাবে সিন্ধান্ত নিয়েছি, আমি আর রাজনীতি করব না। শনিবার তিনি সকলের সাথে আলাপ করে তার পদত্যাগপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে দিবেন বলেও জানান।
(0)

