Site icon changetv.press

কাউকে ভালোবেসে গ্রেফতার হয়ে দায় চোকালাম : রিয়া

টানা তিনদিন জেরার পর নারকোটিকস কন্ট্রোল ব্যুরো অফ ইন্ডিয়া গ্রেফতার করলো সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে। সেই সঙ্গে সম্ভাবনা আরো উজ্জ্বল হল সুশান্তের মৃত্যুর সঙ্গে ড্রাগ মাফিয়াদের যোগাযোগের বিষয়টি। রিয়া গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে একটি টুইট করে বলেছেন, কাউকে ভালোবেসে গ্রেফতার হলাম। ভালোবাসার দায় চোকালাম। এরপরই এনসিবি’র অফিসাররা রিয়ার মোবাইলটি বাজেয়াপ্ত করেন।

তার জন্যে বিশেষ একটি জেল এর ব্যবস্থা করা হয়েছে এনসিবি দফতরেই। রিয়ার গ্রেফতারের খবরে সুশান্ত সিং রাজপুতের দিদি টুইট করেছেন, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন।

রিয়াকে গ্রেফতার করার আগে রিয়ার ভাই সৌভিক, সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং কুক দীপক সায়ান্তকে গ্রেফতার করে নার্কোটিক ব্যুরো। রিয়ার নির্দেশেই সুশান্তকে তারা মাদক সরবরাহ করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রিয়ার পক্ষে এবং বিপক্ষে গোটা ভারত জুড়ে জনতা দ্বিধাবিভক্ত। এমনকি প্রথম সারির দুটি টেলিভিশন চ্যানেলও এই যুদ্ধে রয়েছে। রিপাবলিক টিভি রিয়ার বিরুদ্ধে এবং ইন্ডিয়া টুডে উইচ হান্টিং এর অভিযোগ তুলে রিয়ার পক্ষ নিয়েছে। এনসিবি’র হাতে রিয়ার গ্রেফতার নতুন বিতর্কের সূত্রপাত করবে বলে তথ্যাভিজ্ঞ মহলের ধারণা।

(0)

Exit mobile version