Site icon changetv.press

কর্ম চঞ্চলতা ফিরেছে তাপ বিদ্যুৎ কেন্দ্রে

শ্রমিক নিহতের ঘটনায় ১৫ দিন ছুটি শেষে আবারো কর্ম চঞ্চলতা ফিরে এসেছে পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে। সোমবার (৯ জুলাই) সকাল থেকে চীনা শ্রমিকদের পাশাপাশি কাজে যোগ দেন বাংলাদেশি শ্রমিকেরা।

এদিকে পর্যায়ক্রমে শ্রমিকদের সমস্যাগুলো সমাধানের কথা জানিয়েছেন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক।

গত ১৮ই জুন বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার ব্লক এলাকায় সেফটি বেল্ট খুলে বয়লার থেকে নিচে পড়ে সাবিন্দ্র দাস নামে বাংলাদেশি এক শ্রমিক নিহত হন।

পরে তার লাশ গুমের অভিযোগ এনে বিক্ষোভে ফেটে পড়েন দেশীয় শ্রমিকরা। এ নিয়ে দুদেশের শ্রমিকদের মধ্যে সংঘর্ষে আহত হন ৮ জন।

পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক চীনা শ্রমিক। এ ঘটনায় কলাপাড়া থানায় আলাদা দুটি মামলা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তুলে নেয়া হয়েছে দায়ের করা মামলা দুটি।

(10)

Exit mobile version