Site icon changetv.press

করোনা: ২০২২ সাল পর্যন্ত মানতে হতে পারে সামাজিক দূরত্ব

বিশ্বজুড়ে আতঙ্কের নাম করোনা ভাইরাস। বিশ্বজুড়ে লাখো মানুষের প্রাণ কেড়ে নেয়া এ ভাইরাসের কাছে যেন অসহায় পুরো মানব জাতি। বিশ্বজুড়ে ভাইরাসটি নিয়ন্ত্রণের বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। তবে ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব না হলে কিংবা জরুরি স্বাস্থ্য সেবা দেওয়ার ক্ষমতা না বাড়লে যুক্তরাষ্ট্রে আগামী ২০২২ সাল পর্যন্ত মানতে হতে পারে সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিসট্যান্সিং।

এর ফলে নাগরিকদের ঘরে থাকা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো নির্দেশনা দীর্ঘ সময় ধরে মেনে চলতে হবে। মঙ্গলবার হার্ভাডের টি.এইচ. চ্যান স্কুল অব পাবলিক হেলথের গবেষণায় এমনটা বলা হয়েছে। Projecting the transmission dynamics of SARS-CoV-2 through the postpandemic period শিরোনামে গবেষণার ফলাফল সায়েন্স সাময়িকীতে প্রকাশ হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, করোনার সংক্রমণ রোধ দেয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নিলে এটি দ্রুতই আরও আগ্রাসী রূপ ধারণ করতে পারে। পাশাপাশি ২০২৪ সাল পর্যন্ত এ ভাইরাসকে পর্যবেক্ষণে রাখতে হবে বলেও তারা জানিয়েছেন।

এ গবেষণার রিপোর্ট যদি বাস্তবে প্রতিফলিত হয় তবে বিশ্বকে অস্তিত্ব সংকটের মুখে পড়বে তাতে কোন সন্দেহ নেই। তবে, বিশ্বজুড়ে বিভিন্ন গবেষণা সফল হয়ে করোনাকে পরাস্ত করে আবারও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে সক্ষম হবে এমনটাই প্রত্যাশা করেন প্রতিটি মানুষ।

সূত্র: সিএনএন

(47)

Exit mobile version