প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঢাবির যে ছাত্র চিকিৎসার অভাবে মারা গেলো ,কেনো এমনটা হলো আমি জানতে চাই। অনেক হাসপাতালে গিয়েও সে চিকিৎসা পায়নি কেনো ? কোন কোন হাসপাতালে গিয়ে সে ফিরে গিয়েছে ওই সকল ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।
আজ সকালে গণভবন থেকে চট্টগ্রাম ও সিলেটের জেলাগুলোতে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে কথা বলার সময় করোনা নিয়ে বিশেষ দিক নির্দেশনা দিতে গিয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, এপ্রিলে করোনা ভাইরাস বাড়তে পারে। আমাদেরকে আরও সচেতন হতে হবে। বিশেষ করে যারা অসহায়ের জন্য বরাদ্দকৃত অর্থ বা ত্রাণ আত্মসাত করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও সারাদেশে যে সকল চিকিৎসক-নার্স রয়েছে যারা শুরু থেকে করোনা মোকাবিলায় লেগে ছিলো তাদের জন্য পুরস্কার রয়েছে বলেও তিনি ঘোষণা দেন।
তিনি আরও বলেন, এই ভাইরাস লুকিয়ে লাভ নেই। বরং লুকানোর ফলে আপনার মাধ্যমে আরও ১০ জনের কাছে ছড়িয়ে গেলো। সুতরাং লক্ষণ দেখা দিলে পরীক্ষা করাবেন। করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
(21)

