Site icon changetv.press

করোনা ভাইরাস প্রতিরোধে বেইজিংয়ে নতুন নিয়ম, না মানলে শাস্তি

করোনা ভাইরাস প্রতিরোধে বেইজিং শহরে প্রবেশ করা প্রত্যেককে ১৪ দিনের জন্য আলাদা হয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নিয়ম মানা না হলে শাস্তির ঘোষণা দিয়েছে চীন সরকার।

বিবিসির প্রতিবেদনে বলা হ্য়, নববর্ষের ছুটি শেষে ভাইরাস যাতে মহামারী আকাড়ে না ছড়ায় সে জন্য নাগরিকদের স্বেচ্ছায় সঙ্গরোধ করতে বলা হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে প্রায় ২ কোটি মানুষ বসবাস করে।

চীনের মূল ভূখণ্ডে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫শ ২৩ জন । চীনের বাইরে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফিলিপাইন, জাপান এবং হংকংয়ে একজন করে মারা গেছে। পাশাপাশি বিশ্বের প্রায় ২৫টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

(30)

Exit mobile version