দেশে ‘করোনা ভাইরাস’ সংক্রামণ ঠেকাতে বেনাপোল স্থলবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার (২৫ জানুয়ারি) বন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে ভারত থেকে আসা বিদেশি নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করেন স্বাস্থ্য কর্মীরা। এসময় যাত্রীদের ‘করোনা ভাইরাস’ সম্পর্কে সতর্ক থাকতে নানা পরামর্শ দেয়া হয়।
বিভিন্ন কাজে চীনসহ অন্যান্য দেশের নাগরিকরা বাংলাদেশে যাতায়াত করার কারণে নতুন এই ভাইরাস প্রতিরোধে এ ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ। ‘করোনা ভাইরাসে’ আক্রান্ত হয়ে চীনে ইতোমধ্যেই মারা গেছেন প্রায় ৪১ জন।
(10)

