Site icon changetv.press

করোনা ভাইরাস চীনের জৈব আবিষ্কার: ব্রিটেন

মরণঘাতী করোনাভাইরাস গত বছর ৩১ ডিসেম্বর চীন থেকে ছড়িয়ে সারা বিশ্বে মহামারী আকার ধারণ করে। এরপর ভাইরাসটি চীনের জৈব আবিষ্কার বলে দাবি করে আমেরিকা, ইসরায়েল ও ইরান। এবার তিন দেশের দাবির সঙ্গে সুর মেলালো ব্রিটেন।

যদিও বিশেষজ্ঞদের দাবি, প্রাণীদেহ থেকেই মারণ রোগের জীবাণু ছড়িয়েছে। তবুও চীনের গবেষণাগার থেকে জীবাণু ছড়ানো তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বাধীন জরুরিকালীন কমিটি (কোবরা)।

এর আগে হোয়াইট হাউসে টাস্কফোর্স আলোচনা সভায় এমন অভিযোগ জানিয়েছিল। এবার তাদের সঙ্গে সুর মিলালো ব্রিটেন। দেশটিতে করোনা পরিস্থিতি সামাল দিতে জরুরি কমিশন গঠন করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

ব্রিটেনের সংবাদপত্র ‘ডেইলি মেইল’ কোবরা কমিশনের এক কর্মকর্তাকে উদ্ধৃতি করে লিখেছে, বিজ্ঞানীরা যতই বলুন, উহান প্রদেশের গবেষণাগারে জীবাণু তৈরির তথ্য উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

(80)

Exit mobile version