করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। চীনের হুবেই প্রদেশের উহানে মৃত্যু হয়েছে তার। শনিবার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ।
মার্কিন দূতাবাসের মুখপাত্র আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি’কে বলেন, আমরা নিশ্চিত করছি যে, করোনা ভাইরাসে আক্রান্ত ৬০ বছর বয়সী এক মার্কিন নাগরিক ৬ ফেব্রুয়ারি চীনের উহান নগরীর একটি হাসপাতালে মারা গেছে।
দূতাবাসের ওই মুখপাত্র বলেন, এ মৃত্যুতে আমরা ওই পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জানাচ্ছি। তবে পরিবারটির গোপনীয়তা রক্ষার স্বার্থে এ ব্যাপারে আর কিছু জানানো হবে না।
(16)

