Site icon changetv.press

করোনা বিষয়ক জরুরি সেবার হটলাইন ০১৯৪৪৩৩৩২২২

এখন থেকে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নতুন একমাত্র হটলাইন নম্বর ০১৯৪৪৩৩৩২২২ চালু করা হয়েছে ।

আজ দুপরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। করোনা ভাইরাস থেকে সৃষ্ট রোগ কোভিড-১৯ সম্পর্কিত তথ্য জানাতে এই নম্বর খোলা থাকবে ।

তিনি বলেন, অনেকে অভিযোগ করেছেন যে হটলাইন নম্বরগুলোতে ফোন দিলে ঢোকা যাচ্ছে না ব্যস্ত দেখাচ্ছে। আবার আমাদের যেহেতু ১২ টি হটলাইন নম্বর কোনটায় দিলে পাবো এ নিয়ে যেহেতু সংশয় রয়েছে। তাই ভোগান্তি দূর করতে একটি মাত্র নম্বর দেওয়া হচ্ছে যাতে করে ভিন্ন ভিন্ন ফোন নম্বরে ডায়াল করতে না হয়। এই নম্বরে এখন থেকে ফোন দিলে হান্টিং নম্বর হিসেবে যে নম্বরটি ফাঁকা থাকবে সে নম্বরে ফোন চলে যাবে। এতে করে ভোগান্তি দূর হবে বলে তিনি জানান।

(11)

Exit mobile version