Site icon changetv.press

করোনা: বাংলাদেশকে ভারতের চিকিৎসা সহায়তা

করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে দ্বিতীয় দফায় চিকিৎসা খাতে সহায়তা দিয়েছে ভারত। এ সহায়তার মধ্যে আছে এক লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট এবং ৫০ হাজার জীবাণুমুক্ত সার্জিকাল ল্যাটেক্স গ্লাভস।

ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ জরুরি চিকিৎসা সরবরাহের চালানটি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেন।

আজ রবিবার ঢাকার ভারতীয় হাইকমিশন পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

(30)

Exit mobile version