Site icon changetv.press

করোনা পরীক্ষার জন্য দীর্ঘ লাইন

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষার জন্য দীর্ঘ লাইন দেখা গেছে। কয়েকশ’ মানুষ নমুনা পরীক্ষার জন্য অপেক্ষা করলেও, নেই নিরাপদ দূরত্ব রক্ষার বালাই।

এসময় বিএসএসএমইউ’র সামনে থেকে শাহবাগের মোড় পর্যন্ত দেখা যায় নমুনা পরীক্ষায় আসা ব্যক্তিদের দীর্ঘ লাইন।

এদিকে দিন দিন করোনা পরিস্থিতির অবনতি হলেও, রাজধানীতে বাড়ছে যানবাহন ও মানুষের চলাচল। অনেকটা পুরনো চেহারাতেই ফিরছে রাস্তাঘাট।

শুধুমাত্র গণপরিবহন ছাড়া সব ধরনের গাড়ির চলাচল বেড়েছে। পণ্যবাহী ট্রাক, সিএনজি চালিত অটোরিকশার পাশাপাশি, ব্যক্তিগত গাড়ির উপস্থিতি অনেক বেশি। কিছু এলাকায় রীতিমতো যানজট লেগে যায়। বাইরে বের হওয়া মানুষের মধ্যে শারীরিক দূরত্ব মেনে চলার ব্যাপারে উদাসীনতাও চোখে পড়ার মতো।

(78)

Exit mobile version