এবার করোনা ভাইরাস নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করল বিশ্ব সংস্থা। সংস্থাটির মতে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না এনেই পুনরায় সবকিছু সচল করা হলে তা বিপর্যয় ডেকে আনতে পারে।
সোমবার এ বিষয়ে সতর্ক করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেদ্রোস আধানম গেব্রেয়াসুস।
সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, মহামারী করোনা ভাইরাসের প্রকোপ শেষ হয়ে গেছে এমনটি কোনো দেশই আগে থেকে বলতে পারে না। বাস্তবতা হল, ভাইরাসটি সহজেই সংক্রমণ ছড়াচ্ছে। ফলে এর বিস্তার নিয়ন্ত্রণে না এনেই যদি সবকিছু সচল করে স্বাভাবিক করা হয় তাহলে তা হবে ভয়াবহ একটি বিপর্যয়।
তিনি আরও বলেন, করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর আট মাস ধরে বিধিনিষেধ মেনে চলতে চলতে অনেকে ক্লান্ত এবং তারা যে স্বাভাবিক অবস্থায় ফিরতে চাইছে এটা আমরাও বুঝতে পারছি।
(0)

