Site icon changetv.press

করোনা নিয়ে কোন রাজনীতি নয়: মির্জা ফখরুল

করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করা হলেও তা প্রতিরোধে বাংলাদেশ সরকার যথেষ্ট ব্যবস্থা নিতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সকালে পল্টন এলাকায় সাধারণের মাঝে করোনা ভাইরাস সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেন মির্জা ফখরুল। এর আগে তিনি সাংবাদিকদের জানান, মুজিব বর্ষকে গুরুত্ব দিতে গিয়ে করোনা মোকাবেলায় বিলম্ব করেছে সরকার।

তিনি বলেন, করোনা নিয়ে কোন রাজনীতি নয়, দায়িত্বশীল দল হিসেবে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেয়াই বিএনপির উদ্দেশ্য। খালেদা জিয়ার মুক্তির বিষয়ে তিনি বলেন, মানবিক কারণেই খালেদা জিয়াকে মুক্তি দেয়া জরুরি।

(16)

Exit mobile version