Site icon changetv.press

করোনা নিয়ে আবারও শঙ্কা প্রকাশ করলেন ওবায়দুল কাদের

দেশে করোনা সংক্রমণ আরো প্রাণঘাতী রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাই সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, অনেক দেশে করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। আমি দেশবাসীকে সংক্রমণের বর্তমান পর্যায়ে নিয়ন্ত্রিত অবস্থা দেখে আত্মতুষ্টিতে ভোগা বা অবহেলা না করার অনুরোধ করছি, যেকোনো সময়ে সংক্রমণ প্রাণঘাতী রূপ নিতে পারে। তাই সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। সোমবার সকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, করোনার সংক্রমণ দেশজুড়ে কমে এসেছে এ কথা বলা যাচ্ছে না। রোববার গবেষকরা জানিয়েছেন, বাংলাদেশে ভাইরাসটি দ্রুতগতিতে রূপ পরিবর্তন করছে। বিশ্বে করোনা ভাইরাসের রূপান্তরের হার প্রায় সাত শতাংশ হলেও বাংলাদেশে এ হার প্রায় ১৩ শতাংশ।

(0)

Exit mobile version