Site icon changetv.press

করোনা আক্রান্ত ছেলে মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন

ইতালি ফেরত করোনা আক্রান্ত ছেলে মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠছে। ১৮ মার্চ বিকেলের রিপোর্টে স্পষ্ট হয়, ইংল্যান্ড ফেরত কলকাতার টালিগঞ্জের তরুণের দেহে করোনা ভাইরাস রয়েছে। এ তরুণের মা একজন পদস্থ কর্মকর্তা বলে জানা গেছে। ওই তরুণ ইংল্যান্ডের এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে।

আক্রান্ত তরুণকে ভর্তি করানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। মঙ্গলবার বিকেলে তার রক্তপরীক্ষার রিপোর্ট এসেছে। রোববার শহরে ফেরা ওই তরুণকে সোমবার বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ওই তরুণকে রাখা হলেও তার কোনও উপসর্গ নেই। চিকিৎসার পরিভাষায় একে আসিমটোমেটিক বলা হয়ে থাকে। ইংল্যান্ডে তিনি এক বার্থ ডে পার্টিতে যোগ দিয়েছিলেন। দেশে ফেরার সময় খবর পান, সেখানে উপস্থিত ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ওই তরুণকে যেভাবে আলাদা থাকার জন্য নির্দেশিকা দেয়া হয়েছিল, তা তিনি মানেননি। মায়ের সঙ্গে ওই তরুণ গিয়েছিলেন এক সরকারি অফিসে।

জানা গেছে, ওই তরুণের বাবা-মা এবং গাড়ির চালককে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। তাদের রাজারহাটে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে মঙ্গলবার থেকে। ওই তরুণের সহযাত্রীদের খোঁজ চালানোর পাশাপাশি প্রতিবেশীদের কারও সঙ্গে তিনি কথা বলেছিলেন কিনা তাও খোঁজ করে দেখা হচ্ছে।

(36)

Exit mobile version