Site icon changetv.press

করোনায় যুক্তরাষ্ট্র বিএনপি নেত্রীর ইন্তেকাল

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্র জাসাসের সহ-সভাপতি রাশিদা আহমেদ মুন মারা গেছেন (ইন্না ওয়া ইন্না ইলাহি রাজিউন।

তার দেশের বাড়ি পাবনা শহরের শালগাড়ীয়া। তিনি নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বসবাস করতেন। গত তিন সপ্তাহ ধরে রাশিদা আহমেদ মুন (৪৬) করোনায ভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কের লং আইল্যান্ড কাউন্টির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকতে না পেরে, বৃহস্পতিবার ৩০শে এপ্রিল দুপুর ১২ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যুক্তরাষ্ট্র জাসাস সভাপতি মোঃ আবু তাহের ও সেক্রেটারি কাওসার আহমেদ,রাশিদা আহমেদসহ আরও অনেকে মুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

শোকবার্তায় মুনের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

(22)

Exit mobile version