করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২ হাজার ৭শ ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ।
আক্রান্ত হয়েছে আরও ৮০ হাজার ১৫০ জন । এখন পর্যন্ত ৩৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস । আক্রান্ত ও মৃত্যুর ঘটনার অধিকাংশই চীনের মূল ভূখণ্ডে ।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবার করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে । বর্তমানে এশিয়ার বেশ কিছু দেশ, মধ্যপ্রাচ্য এবং ইউরোপেও এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে ।
(10)

