একদিনের ব্যবধানে স্পেন মৃত্যুর সংখ্যায় ইতালিকেও ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা প্রায় গেছে ৭১৮ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৬৫ জন।
মহামারি এই ভাইরাস রীতিমতো দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে স্প্যানিশদের জন্য। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৮ হাজারেরও বেশি। সেখানে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৭৮৬ জন। এভাবে বাড়তে থাকলে দু’দিনের মধ্যেই চীনকেও ছাপিয়ে যাবে তারা।
(8)

