Site icon changetv.press

করোনায় বাংলাদেশি মুফতি ইসমাঈলের সাহসী পদক্ষেপ

নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মুসলিমদের জানাজার নামাজ পড়িয়ে প্রশংসায় ভাসছেন বাংলাদেশি আলেম মুফতি ইসমাঈল হোসেন।

বাংলাদেশি আলেমের এমন সাহসী উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা। নিউইয়র্কে করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের জানাজা নিয়ে তাদের পরিবারের সদস্যরা বেশ চিন্তিত ছিলেন। নিউইয়র্কের বিভিন্ন মুসলিম সেন্টারগুলোতে যোগাযোগ করে তারা কোনো সাড়া পাচ্ছিলেন না। এসময় এগিয়ে আসেন আন-নূর কালচারাল সেন্টার নিউইয়র্কের প্রিন্সিপাল মুফতি ইসমাইল। তিনি করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী যেকোন মুসলিমের জানাযা পড়ানোর ঘোষণা দেন।

এ প্রসঙ্গে বাংলাদেশি আলেম মুফতি ইসমাইল বলেন, একজন আলেম হিসেবে মৃত মুসলমানের জানাজা পড়ানো আমার নৈতিক কর্তব্য। নিজের কর্তব্যবোধ থেকেই আমি জানাজা পড়িয়েছি। ভবিষ্যতেও আমি এই কর্তব্য পালন করে যাব ইনশাআল্লাহ।

বলেন, করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হলে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে জানাজার নামাজ আদায় করার ঘোষণা দিয়েছি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের অনেকেই জানাজার নামাজ পড়াতে সাহস করেন না।

(95)

Exit mobile version