Site icon changetv.press

করোনায় গুজব; কার্টুনিস্ট-ব্লগারসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

করোনা দুর্যোগে অনলাইনে গুজব ও অপপ্রচার চালানোর অভিযোগে সাংবাদিক, লেখক, কার্টুনিস্ট, ব্লগারসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

কার্টুনিস্ট আহম্মেদ কবির কিশোর, ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ, তথ্যপ্রযুক্তিবিদ ও রাষ্ট্রচিন্তার সদস্য মো দিদারুল ইসলাম ভূঁইয়া, মিনহাজ মান্নান, প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল ও সাহেদ আলম, সায়ের জুলকারনাইন, আশিক ইমরান, ফিলিপ শুমাখার, স্বপন ওয়াহিদ ও ব্লগার আসিফ মহিউদ্দীনকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ।

এ ঘটনায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে গ্রেফতার করে আদালতের নির্দেশ কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আই এম বাংলাদেশি (ইংরেজি হরফে লেখা) পেজের অ্যাডমিন সায়ের জুলকারনাইন, আমি কিশোর, আশিক ইমরান, ফিলিপ শুমাখার, স্বপন ওয়াহিদ ও মোস্তাক আহম্মেদ নামে পাঁচজন দীর্ঘদিন ধরে ওই ফেসবুক পেজটি পরিচালনা করে আসছেন। এই পেজ থেকে জাতির জনক, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মহামারি সম্পর্কে গুজব, রাষ্ট্র/সরকারের ভাবমূর্তি নষ্ট করার অভিপ্রায়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

(9)

Exit mobile version