Site icon changetv.press

করোনায় আতঙ্কে ৫৪ হাজার বন্দিকে মুক্তি দিলো ইরান

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন কারাগারে বন্দি ৫৪ হাজারেরও বেশি কয়েদিকে সাময়িক সময়ের জন্য মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির বিচার বিভাগের মুখপাত্র গোলামহোসেইন ইসমাইলি বলেছেন, যে কয়েদিদের দেহে কভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যাবে না, কেবল তাদেরই জামিন দেয়া হবে।

করোনা ভাইরাস আতঙ্কে কারাগারের ৫৪ হাজারের বেশি বন্দিকে সাময়িকভাবে মুক্তি দিয়েছে ইরান সরকার। মূলত ভাইরাস ছরানোর আশঙ্কায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইরানের পার্লামেন্টের ২৩ জন সংসদ সদস্য আক্রান্ত এবং সে দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অসুস্থ হওয়ার জেরে বড় ধরনের চাপে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

ইরানে এরই মধ্যে অন্তত ৭৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে সরকারবিরোধীরা বলছেন, মৃতের সংখ্যা এক হাজার দুইশ’ ছাড়িয়ে গেছে।

বিশেষ করে রাজনৈতিক বন্দিদের দ্রুত মুক্তি দেয়া হচ্ছে। মুক্তি দেয়ার আগে প্রথম শর্ত হলো- সুস্থ থাকতে হবে। কোনো ধরনের রোগের লক্ষণ থাকলে আপাতত জেল থেকে বের হওয়ার অনুমতি মিলবে না।

বিবিসি জানিয়েছে, জামিনে মুক্তিপ্রাপ্তদের তালিকায় ব্রিটিশ-ইরানি সমাজকর্মী নাজানিন জাঘারি-র‌্যাটক্লিফও আছেন বলে যুক্তরাজ্যে ইরানের রাষ্ট্রদূতের বরাত দিয়ে জানিয়েছেন লন্ডনের হ্যাম্পস্টিড ও কিলবার্নের এমপি টিউলিপ সিদ্দিক।

(36)

Exit mobile version