Site icon changetv.press

করোনায় আক্রান্ত ৪২৪ জনের ২৩৩ জনই ঢাকার !

করোনা ভাইরাসে রাজধানী ঢাকায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩৩ জনে দাঁড়িয়েছে। গতকাল পর্যন্ত এই সংখ্যা ছিল ১৯৬ জন। আজ তাতে যুক্ত হয়েছে ৩৭ জন।

অন্যদিকে নারায়ণগঞ্জে নতুন করে ১৬ জন আক্রান্ত হয়েছে। এতে করে জেলাটিতে মোট আক্রান্ত ৭৫ জন। গতকাল যা ছিল ৫৯ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরো ৯৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে বলে জানায় আইইডিসিআর। ১০ এপ্রিল, শুক্রবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মিরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

এতে করে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪২৪ জনে দাঁড়িয়েছে। আর নতুন করে আরো ৬ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ১১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ডা. মিরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করেন।

(30)

Exit mobile version