Site icon changetv.press

করোনায় আক্রান্ত হওয়া ১ মাসের শিশু সুস্থ

বিশ্বে প্রতিদিনি করোনা ভাইরাসে অসংখ্য লোক আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ। এরই মধ্যে থাইল্যান্ডে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া এক মাস বয়সী একটি শিশু সুস্থ হয়ে উঠেছে। শিশুটি দেশটির করোনা থেকে সেরে ওঠা সবচেয়ে কমবয়সী রোগী।

ব্যাংককের বামরাসনারাদুরা ইনফেকশাস ডিজিজেস ইন্সটিটিউটের চিকিৎসক ভিসাল মুলাসার্ত বলেন, শিশুটিকে ১০ দিন ওষুধ দেওয়া হয়েছিল। আমরা প্রতিদিন তার স্বাস্থ্য পরীক্ষা করেছি। এর তিন থেকে পাঁচদিন পর থেকে শিশুর এক্সরে রিপোর্টে সুস্থ হওয়ার লক্ষণ দেখা যায়।

শিশুরোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, শিশুটির চিকিৎসায় ৪টি অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার করা হয়।

(9)

Exit mobile version