Site icon changetv.press

করোনায় আক্রান্ত শ্রীলঙ্কা দলের ৩ সদস্য

আর মাত্র কয়েক ঘণ্টা পরই মাঠে নামার কথা বাংলাদেশ আর শ্রীলঙ্কার। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে শুরু দুপুর ১টায়। এর মধ্যেই ম্যাচ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

খবর এসেছে শ্রীলঙ্কা শিবিরে তিন সদস্যের করোনা আক্রান্ত হওয়ার। তাদের মধ্যেই আছেন দুই ক্রিকেটারও। ইসুরু উদানা আর শিরান ফার্নান্ডো। করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন দলটির বোলিং কোচ চামিন্দা ভাসও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশ্বস্ত এক সূত্র নিশ্চিত করেছে এ খবর। দ্বিতীয় পিসিআর টেস্টের ফলের জন্য অপেক্ষায় আছে লঙ্কান দল। সেই টেস্ট করানোর পর বোঝা যাবে, আসলে কি অবস্থা দলের বাকিদের।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে রোববার। ২৫ মে দ্বিতীয় আর ২৮ মে তৃতীয় ওয়ানডে মাঠে গড়ানোর কথা। সবগুলো ম্যাচই দিবারাত্রির, হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

এই সিরিজে বাংলাদেশ দলের ওপর অনেক প্রত্যাশা সমর্থকদের। ঘরের মাঠে ফেবারিট টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে কখনই ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। তাই এই সিরিজটিকে পাখির চোখ করে রেখেছে।

(0)

Exit mobile version