Site icon changetv.press

করোনায় আক্রান্ত তসলিমা নাসরিন,নিজেই অবাক!

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের নয়াদিল্লিতে বসবাসরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তাঁর করোনার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ দেখে তিনি বিস্ময় প্রকাশ করেছেন।

তসলিমা নাসরিন এক টুইট বার্তায় বলেন, ‘এক বছরের বেশি সময় ধরে ঘরের বাইরে পা দিইনি। কাউকে ঘরে আসতেও দিইনি। ঘরের ভেতর আমার বিড়াল আর আমি ছিলাম। এরপরও আমি কোভিড-১৯–এ আক্রান্ত! যদি জানতে পারতাম, আমি কীভাবে আক্রান্ত হলাম।’

তবে তিনি ঠিক কবে থেকে করোনা ভাইরাসে আক্রান্ত বা তাঁর বর্তমান শারীরিক অবস্থা কী, সে সম্পর্কে ওই টুইট বার্তায় কিছু বলেননি।উল্লেখ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আন্দোলনের মুখে ১৯৯৪ সালে বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হন তসলিমা। তিনি সুইডেনের পাসপোর্টধারী হলেও এখন ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসবাস করছেন।

(0)

Exit mobile version