Site icon changetv.press

করোনার মধ্যেই ইতালি ফেরত প্রবাসীর ওপর হামলা

মানিকগঞ্জের শিবালয় উপজেলার দক্ষিণ শাকরাইল গ্রামের ইতালি প্রবাসী নুরুল ইসলাম মাদবরের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে নগদ অর্থ, স্বর্ণলঙ্কারসহ প্রায় ৭ লাখ টাকার মালপত্র লুট ও দু’জনকে গুরত্বর আহত করেছে।

হামলায় মারাত্নক আহত হন নুরুল ইসলাম (৮৫) ও স্ত্রী ফুলজান বেগম (৬৫)। তাদের দু’জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নুরুল ইসলামের ইতালি প্রবাসী তিন পুত্রের মধ্যে ফারুক আহম্মেদ সম্প্রতি দেশে ফিরেছেন বলে জানায় তার পরিবার।

বৃহস্পতিবার রাতে ঐ গ্রামের চিহ্নিত দাউদ ও তার ভাই সিনবাদসহ ১০/১২ জন দুর্বৃত্ত ঐ বাড়িতে হামলা চালায়। তাদের হামলায় নুরুল ইসলাম ও ফুলজান আহত হয়। এছাড়াও দুর্বৃত্তরা ঘর থেকে দু’লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার ও জমির দলিলপত্র লুটে নেয়।

শিবালয় থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(18)

Exit mobile version