Site icon changetv.press

করোনার ভয়ঙ্কর রুপ শনাক্ত !

সম্প্রতি ব্রিটেনে করোনা ভাইরাসের একটি নতুন রূপ ধরা পড়ে, যা অধিক সংক্রামক হিসেবে আলোচিত হচ্ছে। তবে তার চেয়েও ভয়ঙ্কর করোনার নতুন আরেকটি রূপ শনাক্ত হয়েছে ব্রিটেনে, যা দক্ষিণ আফ্রিকা থেকে যাওয়া দুই যাত্রীর দেহে শনাক্ত হয়েছে।

বুধবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এ তথ্য জানান। ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনে হ্যানকক বলেছেন, “এই ভাইরাস এখনও অনেক বেশি সংক্রামক এবং নতুন যে ভাইরাস পাওয়া গেছে তা তুলনায় এটি আরও বেশি রূপান্তর হয়েছে।”

তিনি জানান, আক্রান্ত দুই ব্যক্তিকে ১৪ দিনের জন্য আইসোলেশনে রাখা হয়েছে। সরকার দক্ষিণ আফ্রিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। গত ১৫ দিনের মধ্যে যারাই দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন কিংবা দক্ষিণ আফ্রিকা থেকে আসা ব্যক্তিদের সংস্পর্শে এসেছেন তাদেরকে অবশ্যই দ্রুত কোয়ারেন্টাইনে যেতে হবে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, নতুন রূপটি অনেক বেশি উদ্বেগজনক, কারণ এটি এখনও অনেক বেশি সংক্রামক। ব্রিটেনে যে নতুন ধরণটি পাওয়া গেছে এটি তারচেয়েও বেশি রূপান্তরিত হয়েছে।

(0)

Exit mobile version