Site icon changetv.press

করোনার ভ্যাকসিন তৈরী করেছে নাইজেরিয়া

নাইজেরিয়ার বিজ্ঞানীরা করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করার দাবি করেছেন। ৭.৮ মিলিয়ন নাইজেরিয়ান নাইরাস খরচে এই টিকা তৈরি করেছেন তারা। প্রাথমিকভাবে কেবল আফ্রিকার জনগোষ্ঠীর জন্য ব্যবহার করা হবে এই টিকা।

আফ্রিকার বিভিন্ন অঞ্চলের করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স সংগ্রহ করে সেটার ভিত্তিতে তৈরি করেছেন এই টিকা। যদিও তারা এখনো এই টিকার নাম প্রকাশ করেননি।

গবেষক ডা. ওলাদিপো কোলাওলে বলেছেন, বৈশ্বিক এই মহামারির একটা সমাধান দেওয়ার আকাঙ্খা থেকেই আমরা এটা তৈরি করেছি। টিকাটি গুজব কিংবা বাড়াবাড়ি নয়, সত্যিকার অর্থেই তৈরি করা হয়েছে। ইতিমধ্যে আমরা একাধিকবার প্রয়োগ করে এটার বৈধতা যাচাই করেছি। প্রাথমিকভাবে এটা কেবল আফ্রিকানদের জন্য তৈরি। তবে অন্যান্যদের ক্ষেত্রেও এটা কাজ করবে। অবশ্য বিশ্বের জন্য উন্মুক্ত করতে আরো ১৮ মাস প্রয়োজন হবে।

অনেক বৈজ্ঞানিক গবেষণার পর আমরা এটা তৈরি করতে পেরেছি। আসলে আমরা বুঝতে পেরেছি যে মানুষের ওষুধ নয়, করোনার টিকা প্রয়োজন। সে কারণেই আমরা টিকা আবিষ্কারের দিকে মনোযোগী হই বলে মন্তব্য করেন তিনি।

আফ্রিকা মহাদেশে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ লাখ ১৫ জন। মারা গেছে ৭ হাজার ৯৫০ জন।

(0)

Exit mobile version