Site icon changetv.press

করোনার প্রভাব তাজমহলেও

বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থাপনা ভারতের তাজমহল আজ থেকে দর্শকদের জন্য বন্ধ থাকবে।

দেশটির পর্যটন মন্ত্রী সোমবার এ তথ্য জানিয়েছে। এরই মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল (১.৩ বিলিয়ন মানুষ) দেশ ভারত জুড়ে সিনেমা হল, বেশির ভাগ স্কুল এবং বিনোদনের সুবিধাগুলো বন্ধ হয়ে গেছে।  সোমবার এক জরুরি বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংক বলছে, এ মহামারির প্রভাবে আর্থিক ক্ষতির পরিমাণ এক ট্রিলিয়ন রুপি বা ১৩.৫  বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

করোনা ভাইরাস মহামারি রোধের চেষ্টার অংশ হিসেবে বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থাপনা ভারতের তাজমহল দর্শকদের জন্য বন্ধ থাকবে।

সোমবার গভীর রাতে ভারতের পর্যটনমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল টুইট করেন, টিকিট কেটে ঢুকতে হয় এমন সব স্মৃতিসৌধ এবং জাদুঘর ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

(5)

Exit mobile version