Site icon changetv.press

করোনার থাবায় ইতালিতে আরও ৯৬৯ জনের মৃত্যু

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা আজ এক ভয়ানক ভাইরাসের নাম । যুদ্ধ যেনো এই ভাইরাসের বিরুদ্ধে । কিন্তু হার মানছেনা কোনোভাবেই । মানুষ হেরে যাচ্ছে অদৃশ্য এই ভাইরাসের কাছে ।

করোনা ভাইরাসের মতো দুর্যোগের মুখোমুখি এই প্রথম ইতালি। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হলো আরও ৯৬৯ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ১৮৪ জনে।

মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৮৬ হাজার ৪৯৮। সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৩২ এবং গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৩ হাজার ৭৩২ জন। একদিনে আক্রান্ত রোগী ৫ হাজার ৯০৯ জন। এ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৬ হাজার ৪১৪ জনে দাঁড়িয়েছে।

 

(22)

Exit mobile version