Site icon changetv.press

করোনার টিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হতাশা প্রকাশ

করোনা ভাইরাসের টিকা আবিস্কারের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। ইতিমধ্যে বেশ কয়েকটি টিকার অগ্রগতি মানুষের মনে আশার সঞ্জার করেছে। আশা করা যাচ্ছে চলতি বছরের শেষের দিকেই করোনার টিকা সহজলভ্য হবে বিশ্বে।

কিন্তু বুধবার (২২ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির প্রধান মাইক রায়ান ২০২১ সালের প্রথম চার মাসের আগে করোনার টিকা পাওয়ার প্রত্যাশা না করার আহব্বান জানিয়েছেন। কিন্তু কেন ?

রায়ান বলেছেন- করোনার টিকা আবিস্কারের ক্ষেত্রে আমরা ভালো উন্নতি করছি। বেশ কয়েকটি টিকা তৃতীয় ধাপে আছে, ট্রায়াল চলছে। এগুলোর একটাও এখনো ব্যর্থ হয়নি। সবগুলোই মানবদেহের জন্য নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করতে সক্ষম।প্রকৃত সত্য হল এই টিকাগুলো বিশ্বব্যাপী সহজলভ্য হতে ২০২১ সালের প্রথম অংশ লেগে যাবে। এরপর হয়তো দেখবো যে বিশ্বের সকল মানুষই করোনার টিকা পাচ্ছে।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে এ পর্যন্ত ১ কোটি ৫২ লাখ ৯৫৪ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৬ লাখ ২২ হাজার ৮৯৭ জন। সুস্থ্ হয়ে উঠেছে ৯২ লাখ ১১ হাজার ৯৯৩ জন।

(0)

Exit mobile version