সন্ধ্যা ৬টার পর বাসা থেকে বের হলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে চলমান সাধারণ ছুটি আরও ১১ দিন বাড়ানো হয়েছে। ৫ শর্তসাপেক্ষে ১৫ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি থাকবে।
শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটি বাড়ানোর আদেশ জারি করা হয়েছে। ৫ শর্তের মধ্যে প্রথমটি হলো- করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ছুটি অন্যান্য সাধারণ ছুটির মতো বিবেচিত হবে না। ছুটিকালীন নিম্ন বর্ণিত নির্দেশনাবলি কঠোরভাবে অনুসরণ করতে হবে-
• করোনাভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে।
• অতীব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হলো।
• সন্ধ্যা ৬টার পর কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
• এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত করা হলো।
• বিভাগ/জেলা/উপজেলা/ইউনিয়ন পর্যায়ে কর্মরত সব কর্মকর্তাকে দায়িত্ব পালনের লক্ষ্যে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।
(105)

