Site icon changetv.press

করোনাভাইরাস: সিঙ্গাপুরে জুমার জামাত বাতিল ঘোষণা

সিঙ্গাপুরে শুক্রবারের জুমার নামাজের জামাত অস্থায়ীভাবে বাতিল ঘোষণা করা হয়েছে। আর ধর্মীয় মাহফিলের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে মালয়েশিয়া। কুয়ালালামপুরের একটি মসজিদের অনুষ্ঠান থেকে করোনাভাইরাস বিস্তারের ঘটনায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শ্রী পেটালিং মসজিদের চার দিনের মাহফিলে বিভিন্ন দেশ থেকে এক লাখের বেশি লোকের জমায়েত ঘটেছে। সেখানে অংশ নেয়া অন্তত চারজনের শরীরে করোনাভাইরাস পজেটিভ ধরা পড়েছে।

তাদের মধ্যে দুজন সিঙ্গাপুর ও একজন দুবাই থেকে আসা। মালয়েশীয় এখন পাঁচ হাজার নাগরিকের করোনাভাইরাস পরীক্ষার চেষ্টা চালাচ্ছে। তারা সবাই ওই মাহফিলে যোগ দিয়েছিলেন।

এদিকে জীবাণুমুক্তকরণের অংশ হিসেবে সিঙ্গাপুরের সব মসজিদ পাঁচ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। সেখানকার প্রধানমন্ত্রী লি হ্যাসেইন লেং বলেন, যেহেতু দীর্ঘদিন দরে আমাদের সঙ্গে কোভিড-১৯ ভাইরাস রয়েছে। কাজেই কিছু বিষয়ে আমাদের অবশ্যই অভ্যস্ত হয়ে উঠতে হবে।

(27)

Exit mobile version