Site icon changetv.press

করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও । সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, বিশ্বব্যাপী করোনা ভাইরাস এখনও মহামারী আকারে ছড়িয়ে পড়েনি তবে দেশগুলোকে এটি প্রতিরোধের জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে।

চীন ছাড়াও বিশ্বের ৩০ টি দেশের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জন মারা গেছেন । এছাড়াও আক্রান্ত হয়েছেন প্রায় ১২শ জন।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয় ।

 

(22)

Exit mobile version