Site icon changetv.press

করোনাভাইরাসের ছবি প্রকাশ,আশ্চর্য বিজ্ঞানীরা

বিশ্বজুড়ে হানা দেয়া মরণঘাতী করোনা ভাইরাসের ছবি প্রকাশ করা হয়েছে। ছবিটি চোখের সামনে আসে তা দেখে আশ্চর্য হন ল্যাবের বিজ্ঞানীরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে COVID-19 নামে একে ডাকতে নিদের্শনা দিয়েছে। ভাইরাসটি চীনে ছড়িয়ে পড়ার প্রায় আড়াই মাস পর এর নাম দেয়া হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (এনআইএআইডি) এই ভাইরাসের ছবি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা গবেষণাগারে করোনাভাইরাসের প্রতিষেধক তৈরির চেষ্টা করছেন। তারা হ্যামিল্টনের রকি পর্বতমালার ল্যাবে উচ্চক্ষমতা সম্পন্ন স্ক্যানিং অ্যান্ড ট্রান্সমিশন ইলেক্ট্রন মাইক্রোস্কোপ দিয়ে তারা করোনাভাইরাসের ছবি ধারণ করেছেন।

এনআইএআইডির মলিকিউলার প্যাথোজেনেসিস ইউনিটের প্রধান এমি ডি উইট প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর লালা সংগ্রহ করেন। এরপর তা টেস্টটিউবে নিয়ে মাইক্রোস্কোপিস্ট এলিজাবেথ ফিশারকে দেন। তিনি স্ক্যানিং অ্যান্ড ট্রান্সমিশন ইলেক্ট্রন মাইক্রোস্কোপের নিজে ওই নমুনা ধরলে তাতে জীবাণু ধরা পড়ে।

এর ছবি ধারণ করে ল্যাবের ভিজ্যুয়াল মেডিকেল আর্ট বিভাগ ওই ছবি রঙিন করা হয়। এরপরই যে ছবিটি চোখের সামনে আসে তা দেখে আশ্চর্য হন ল্যাবের বিজ্ঞানীরা।

(179)

Exit mobile version